Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

  ডাকাতির চেষ্টা ভেস্তে দিল পুলিস, ধৃত পাঁচ 

 
ডাকাতির চেষ্টা ভেস্তে দিল পুলিস, ধৃত পাঁচ 
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: গোপন সূত্রে খবর পেয়ে পাঁচ ডাকাতকে ধরল রিষড়া থানার পুলিস। শনিবার রাতে একটি ডাকাত দল রিষড়ার হেস্টিংস মাঠের কাছে জড়ো হয়েছিল। পুলিস খবর পেয়ে অভিযান চালায়। তাতে পাঁচজন ডাকাত ধরা পড়ে। পুলিস জানিয়েছে, সকলেই কুখ্যাত ডাকাত। তাদের মধ্যে একজন বিহারের বক্সারের বাসিন্দা। তার নাম জামির শেখ। অন্য একজন অতীতে একজন কুখ্যাত গ্যাংস্টারের শাগরেদ ছিল। তার নাম চিকনা। ধৃতদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র ও আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতদের একাধিক জনের বিরুদ্ধে বেআইনি অস্ত্র কারবার করার অভিযোগও আছে। সকলেই ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। কিন্তু সঠিক সময়ে অভিযান চালিয়ে তা ভেস্তে দেওয়া হয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ