সংবাদদাতা, বনগাঁ: গোপন সূত্রে খবর পেয়ে সপ্তম শ্রেণির এক নাবালিকার বিয়ে রুখল পুলিস। ওই নাবালিকার বিয়ের খবর পেয়ে গোপালনগর থানার পুলিস বুধবার তার বাড়িতে পৌঁছে যায়। তারা নাবালিকার পরিবারের লোকেদের বুঝিয়ে বিয়ে বন্ধ করে। নাবালিকার বাবার কাছ থেকে মুচলেকাও নেয় পুলিস। নাবালিকার বাবা পুলিসকে জানান, মেয়ের ১৮ বছর না হলে বিয়ে দেবেন না। জানা গিয়েছে, ওই নাবালিকা এলাকার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরে। এরপর দুই পরিবারের থেকে তাদের বিয়ের দিন ঠিক হয়। কিন্তু পুলিস তা বন্ধ করে দেয়।



