Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালককে যৌন নিগ্রহ, ২০ বছরের জেল

নাবালককে যৌন নিগ্রহ, ২০ বছরের জেল
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: নাবালককে যৌন নিগ্রহের ঘটনায় এক যুবককে ২০ বছর জেলের নির্দেশ দিল আদালত। ঘটনাটি ২০১৯ সালের ২৮ অক্টোবর। রাজগঞ্জের একটি চা বাগানে নিয়ে গিয়ে ওই নাবালকের উপর যৌন নিগ্রহ চালায় অভিযুক্ত। ঘটনায় অসুস্থ হয়ে পড়ে ওই নাবালক। তার পরিবারের অভিযোগের ভিত্তিতে রাজগঞ্জ থানায় মামলা রুজু হয়। ওই মামলায় সোমবার জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত সাজা ঘোষণা করে। মামলার সরকার পক্ষের আইনজীবী দেবাশিস দত্ত বলেন, দোষীকে ২০ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একমাসের জেলের নির্দেশ দিয়েছেন বিচারক। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ