Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার  

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
 
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালনা: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে নাদনঘাট থানার পুলিস। ধৃতের নাম হাফিজুল শেখ। বাড়ি নাদনঘাট থানা এলাকায়। ধৃতকে বৃহস্পতিবার কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, নাদনঘাট থানা এলাকার পঞ্চম শ্রেণির এক ছাত্রী বুধবার বিকেলে বাড়িতে একা ছিল। সেই সুযোগে প্রতিবেশী এক যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনায় জানাজানি হতেই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। নাদনঘাট থানায় অভিযোগ দায়ের হলে পুলিস রাতে যুবককে গ্রেপ্তার করে।
Advertisement
সম্পর্কিত সংবাদ