পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল ১৬ বছরের নাবালিকা। আর সেই সুযোগেই দুই যুবক তাকে ধরে নিয়ে গিয়ে গণধর্ষণ করল। উত্তরপ্রদেশের বালিয়ায় মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। ইতিমধ্যেই অভিযুক্ত মন্টু যাদব (১৯) ও অমিত প্রজাপতি (২২)-কে গ্রেপ্তার করা হয়েছে। ওই নাবালিকার বাবাই পুলিসে অভিযোগ দায়ের করেন। এসএইচও রাকেশ সিং বলেন, বাড়ি থেকে বেরিয়ে অটোরিকশ করে যাওয়ার সময়ে ওই কিশোরীকে অপহরণ করা হয়। তারপরই নির্জন স্থানে নিয়ে গিয়ে অভিযুক্তরা তাকে গণধর্ষণ করে। এই ঘটনায় পকসো সহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে।



