Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকা বিয়ে রুখতে পড়ুয়াদের নিয়ে শিবির

নাবালিকা বিয়ে রুখতে পড়ুয়াদের নিয়ে শিবির
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: গোপনে নাবালিকার বিয়ে। কিশোরী অবস্থায় গর্ভবতী। এমন ঘটনা রুখতে মাটিগাড়ায় স্কুল পড়ুয়াদের নিয়ে সচেতনতা শিবির করল দার্জিলিং জেলা প্রশাসন। শুক্রবার নরসিংহ বিদ্যাপীঠে ওই শিবির করা হয়। তাতে নরসিংহ বিদ্যাপীঠ, কদমতলা হাইস্কুল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হাইস্কুল ও আঠারোখাই বালিকা বিদ্যালয়ের ১১০ জন পড়ুয়া শিবিরে শামিল হয়। শিবিরে অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অনির্বাণ চট্টোপাধ্যায়, মাটিগাড়ার বিডিও বিশ্বজিৎ দাস সহ সমাজকল্যাণ দপ্তরের আধিকারিক, পুলিস অফিসাররা ছিলেন। প্রশাসন সূত্রের খবর, এক বছরে মাটিগাড়ায় গর্ভবতী হয়েছে প্রায় ১৬০ জন কিশোরী। যা নিয়ে প্রশাসনের কর্তারা রীতিমতো উদ্বিগ্ন। তাছাড়া নাবালিকা অপহরণ, যৌন নির্যাতন প্রভৃতি ঘটনাও ঘটছে। শিশুদের অধিকার রক্ষা হচ্ছে না বলে অভিযোগ। সাইবার অপরাধীদের জালে পড়ছে নাবালিকারা। অতিরিক্ত জেলাশাসক বলেন, নাবালিকা বিয়ে, যৌন নির্যাতন, শিশু শ্রমিক প্রভৃতি রুখতেই ওই সচেতনতা শিবির করা হয়। শিবিরে ছাত্রছাত্রীদের কাছ থেকে ব্যাপক সাড়া মিলেছে। এ ধরনের শিবির ব্লক ভিত্তিক করা হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ