নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নভেম্বর মাসে ৮ টন সোনা কিনল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ২০২৪ সালে মোট ৭৩ টন সোনা কিনেছে তারা। এই তথ্য দিয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। প্রসঙ্গত, আর্থিক বুনিয়াদ মজবুত রাখতে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক সোনা কিনে থাকে। সম্প্রতি সোনার দামের অস্বাভাবিক বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির সোনা কেনাকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। তাঁদের বক্তব্য, এতে বিশ্বজুড়ে সোনার চাহিদা অনেকটাই বেড়ে গিয়েছে। গত নভেম্বরে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি মোট ৫৩ টন সোনা কিনেছে। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থানে আছে পোল্যান্ড এবং উজবেকিস্তান। তারা নভেম্বরে যথাক্রমে ২১ ও ৯ টন সোনা কিনেছে।



