সংবাদদাতা, কাঁথি: ভূপতিনগর থানার নাড়ুয়াভিলা বিস্ফোরণ কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে আরও এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করল জাতীয় তদন্তকারী সংস্থা(এনআইএ)। ধৃতের নাম পঞ্চানন ঘোড়াই। তার বাড়ি ভূপতিনগরের অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের খালিয়া গ্রামে। অনেকদিন ধরে ফেরার ছিল সে। তাকে পটাশপুর থানার চকমথুরি গ্রামে মেয়ের শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানেই সে গত কয়েকদিন ধরে আত্মগোপন করে ছিল। শুক্রবার রাতে তাকে গ্রেপ্তারের পর এনআইএ তাকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা হয়।
Advertisement
প্রসঙ্গত, ২০২২সালের ৩ ডিসেম্বর নাড়ুয়াভিলা গ্রামে তৃণমূল নেতা রাজকুমার মান্নার বাড়িতে বিস্ফোরণের ঘটনায় তিনজন তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছিল। এরপর হাইকোর্টের নির্দেশে এনআইএ তদন্ত শুরু করে। ওই ঘটনায় ২৩জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। এনআইএ ছ’জনের নামে আদালতে চার্জশিট দাখিল করে। চার্জশিটে নাম ছিল পঞ্চাননের।
দলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি পীযূষকান্তি পণ্ডা বলেন, ধৃত ব্যক্তি আমাদের দলের কর্মী। প্রতিহিংসা থেকে বিজেপির এনআইএকে কাজে লাগিয়ে আমাদের কর্মীদের গ্রেপ্তার করাচ্ছে। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন, সঠিক অভিযোগেই গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূল সর্বত্র বোমা-বন্দুকের মাধ্যমে সন্ত্রাসের পরিবেশ তৈরির চেষ্টা করছে। দেশবাসীকে সুরক্ষিত রাখতে এনআইএ অভিযুক্তদের গ্রেপ্তার করছে।