Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নবগ্রামে ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

রবিবার সকালে নবগ্রাম থানার কোরগ্রামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম সৌভাগ্য মার্জিত(৪৫)। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়

নবগ্রামে ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, লালবাগ: রবিবার সকালে নবগ্রাম থানার কোরগ্রামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম সৌভাগ্য মার্জিত(৪৫)। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে ওই ব্যক্তির সঙ্গে তাঁর মেয়ের বাকবিতণ্ডা হয়। তারপরেই তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। রবিবার সকালে পরিবারের লোকজন বাড়ির পাশে বাগানে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায়। উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নবগ্রাম থানার এক পুলিস আধিকারিক বলেন, কোনও অভিযোগ হয়নি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ