Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নবগ্রামে বিজেপি পঞ্চায়েত সদস্যর তৃণমূলে যোগ  

নবগ্রামে বিজেপি পঞ্চায়েত সদস্যর তৃণমূলে যোগ
 
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, লালবাগ: মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে নবগ্রামে বিজেপিতে ধস। শনিবার বিকেলে নবগ্রামের অমৃতকুণ্ড পঞ্চায়েতের বিজেপি সদস্য মণিকা মাড্ডি সহ বেশ কিছু কর্মী তৃণমূলে যোগ দেন। অমৃতকুণ্ড হাইস্কুলের মাঠে আয়োজিত মুখ্যমন্ত্রীর জেলা সফরের প্রস্তুতি সভায় স্থানীয় বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল এবং তৃণমূলের নবগ্রাম ব্লক সভাপতি মহম্মদ এনায়েততুল্লা যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন। 
Advertisement
তৃণমূলে যোগ দিয়ে মণিকাদেবী বলেন, মুখ্যমন্ত্রী রাজ্য জুড়ে উন্নয়ন করে চলেছেন। রাজ্যের এই সার্বিক উন্নয়নে শামিল হতেই তৃণমূলে যোগদান করেছি। বিধায়ক বলেন, মণিকাদেবী অনেকদিন আগেই তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ