Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নবদ্বীপে বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু

নবদ্বীপে বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নবদ্বীপ:  মঙ্গলবার এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু হল নবদ্বীপে। এদিন বিকালে পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের ফাঁসিতলার পুরশ্চরণ মাঠ পূর্ব চড়ায় এই ঘটনা ঘটেছে। মৃতার নাম আরতি বারিক (৬২)। জানা গিয়েছে, এদিন ওই বৃদ্ধাকে তার ঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। এরপর তাকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন।
Advertisement
মৃতার ছেলে সুব্রত বারিক বলেন, মা দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার সকাল ১০ টায় আমি বাড়ি থেকে বের হয়ে কাজে গিয়েছিলাম। বিকালে কাজ থেকে বাড়ি ফিরে মাকে দেখতে পাইনি। ঘরের কাছে গিয়ে দেখি দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। এরপর ঘরের টিনের ফাঁক দিয়ে দরজা খুলে মাকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। উদ্ধার করে মাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাকে মৃত বলে ঘোষণা করেন। বুধবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ