Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নবাবহাটে পথ দুর্ঘটনায় সেনাকর্মীর মৃত্যু, গলসিতে মৃত লরির খালাসি

নবাবহাটে পথ দুর্ঘটনায় সেনাকর্মীর মৃত্যু, গলসিতে মৃত লরির খালাসি
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সেনাকর্মীর। মৃতের নাম গৌতম মণ্ডল(৩৮)। তাঁর বাড়ি খণ্ডঘোষ থানার সালুনে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে তিনি পানাগড়ে যাওয়ার জন্য বাইক নিয়ে বর্ধমান থানার নবাবহাটে আসেন। সেখান থেকে বাস ধরে তাঁর পানাগড়ে যাওয়ার কথা ছিল। নবাবহাট এলাকায় তাঁকে একটি ট্যাঙ্কার ধাক্কা মারে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ