Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

নব কলেবরে গড়ে তোলা হবে টিটাগড়ের রবীন্দ্রভবন

নব কলেবরে গড়ে তোলা হবে টিটাগড়ের রবীন্দ্রভবন
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
প্রতিনিধি, বারাকপুর: রাজ্যে টিটাগড় পুরসভাই প্রথম রবীন্দ্রভবন তৈরি করে। তখন চেয়ারম্যান ছিলেন গঙ্গাপ্রসাদ সাউ। বি টি রোডের উপরে পুরসভা চত্বরে তৈরি হয় ৮০০ আসন বিশিষ্ট ওই অডিটোরিয়াম। কিন্তু গত সাত-আট বছর ধরে তা বন্ধ হয়ে পড়ে রয়েছে। সমস্ত চেয়ার ভাঙা। দেওয়ালের প্লাস্টার খসে পড়েছে। রবীন্দ্র ভবনের সামনে রাস্তায় বসে গিয়েছে দোকান। নোংরায় ভরেছে অডিটোরিয়াম চত্বর। ভিতরটা ব্যবহার হচ্ছে পুরসভার অন্য কাজে। এবার সেই বন্ধ থাকা রবীন্দ্রভবনকে নব কলেবরে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। 
Advertisement
স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তী এই ভবনটি সংস্কারে উদ্যোগী হয়েছেন। তিনি স্থানীয় সাংসদ পার্থ ভৌমিককে বিষয়টি বলেছেন। পার্থবাবু জানিয়েছেন, তার এমপি তহবিল থেকে ৫০ লক্ষ টাকা দেবেন। সেই টাকায় রবীন্দ্রভবনকে কী করে সাজিয়ে তোলা যায়, তার পরিকল্পনা করতে তিনি বলেছেন। এ ব্যাপারে টিটাগড় পুরসভার চেয়ারম্যান কমলেশ সাউ বলেন, রাজ্যের মধ্যে পুরসভা পরিচালিত প্রথম রবীন্দ্রভবন এটি। বহু অনুষ্ঠান, সভা এখানে হয়েছে। এখানকার সাউন্ড সিস্টেম খুব ভাল ছিল। কিন্তু গত সাত আট বছর ধরে বন্ধ রয়েছে। আমরা নতুন করে চালু করার জন্য উদ্যোগী হয়েছি। বিধায়ক নিজে পরিকল্পনা করছেন। আগামী কয়েক মাসের মধ্যে নতুন করে সেজে উঠবে রবীন্দ্রভবন। -নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ