নয়াদিল্লি, ৯ মে: বড়ো পরিবর্তন হল এইবার ভারতীয় নৌসেনায়। এছাড়াও ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে নিযুক্ত করা হল এস এন রাজা সুব্রামানিকে। এবং সেই সঙ্গে নৌসেনার প্রধান পদে নিয়োগ করা হয়েছে ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথকে। বর্তমান দিনে তিনি মুম্বইতে ওয়েস্টার্ন নাভাল কমান্ডারে কর্মরত।
সূত্রে জানা গিয়েছে আগামী ৩১ মে ভারতের ২৭ তম নৌসেনা প্রধান হিসেবে দায়িত্ব নেবেন স্বামীনাথন। সেই সঙ্গেই আগামী ৩১ ডিসেম্বর ২০২৮ পর্যন্ত নৌসেনা প্রধানের পদে বহাল থাকবেন তিনি। এর আগে নৌসেনার প্রধান ছিলেন অ্যাডমিরাল দীনেশ কে ত্রীপাঠী। ২০২৪ সালের ৩০ এপ্রিল এই পদে নিযুক্ত হয়েছিলেন তিনি। এইবার সেই জায়গায় নিয়োগ হবেন কৃষ্ণ স্বামীনাথন। পুনের ন্যাশেনাল ডিফেন্স অ্যাকাডেমি থেকে পড়াশোনা করেছেন তিঁনি। সেই সঙ্গেই বিভিন্ন বিষয়ে ডিগ্রি অর্জন করে শেষে মুম্বই ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশানাল স্টাডিজে পিএইচডি করে নিজের কেরিয়ারে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন সে। এরপর ১৯৮৭ সালের ১ জুলাই তিনি নৌসেনায় যোগ দেন। তাঁর কর্মজীবনে একাধিক গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ পরিচালনা করেছেন তিঁনি। তাঁর নেতৃত্বের মধ্যে ছিল আইএনস বিদ্যুত, আইএনএস বিনাস, আইএনএস কুলিশ, আইএনএস মাইসোর, এবং আইএনএস বিক্রমআদিত্য। যুদ্ধজাহাজকে নির্দেশের সঙ্গে ট্রেনিংয়েও প্রধান পর্যবেক্ষকের ভূমিকা পালন করেছেন স্বামীনাথন। কোচিতে সাউর্থান নাভাল কমান্ডের প্রধান কার্যালয়ে প্রধান পর্যবেক্ষক ছিলেন তিনি। এই সব কর্মজীবনের অভিজ্ঞতা নিয়ে আগামী দিনে ভারতের নৌসেনার সুপ্রিমো হয়ে আসছেন এই বীর।