কুনো, ৭ ফেব্রুয়ারি: দ্বিতীয়বার মা হল নামিবিয়া থেকে আনা চিতা। সন্তান জন্ম দেওয়া চিতার নাম আশা, আজ, শনিবার মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে সে জন্ম দেয় পাঁচ শাবকের। ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে ২০টি চিতা আনা হয়েছিল কুনো জাতীয় উদ্যানে। ২০২৩ সালে দুটি প্রাপ্তবয়স্ক চিতা সেপ্টিসেমিয়ার ফলে মারা যায়। ২০২৪ সালে আশা এরকমই তিনটি শাবকের জন্ম দিয়েছিল।



