Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

শেফালির মৃত্যুকে ঘিরে বাড়ছে রহস্য! অভিনেত্রীর বাড়ি থেকে উদ্ধার দু’বাক্স ওষুধ

এই অতিরিক্ত স্টেরয়েড জাতীয় ওষুধই কী কাল হল? প্রশ্ন করছেন অনেকেই।

শেফালির মৃত্যুকে ঘিরে বাড়ছে রহস্য! অভিনেত্রীর বাড়ি থেকে উদ্ধার দু’বাক্স ওষুধ
  • ৩০ জুন, ২০২৫ ১৯:০৬
Prefer us on Google

মুম্বই, ৩০ জুন: মাত্র ৪২ বছরেই থেমেছে জীবন। গত শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ‘কাঁটা লাগা’ খ্যাত মডেল-অভিনেত্রী শেফালি জারিওয়ালা। যদিও তাঁর মৃত্যুকে নিয়ে চলছে কাটাছেঁড়া। এত কম বয়সে কীভাবে একজন ফিট অভিনেত্রীর মৃত্যু হল? সেই বিষয়েই নানা মত দিচ্ছেন চিকিৎসকরা। অনেকেই বলছেন অ্যান্টি এজিং ওষুধ খাওয়া ও ট্রিটমেন্টের জন্যই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শেফালির। যদিও ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসেনি এখনও পর্যন্ত। এর মাঝেই মুম্বই পুলিসের একটি সূত্র জানিয়েছে, শেফালির বাড়ি থেকে দুই বাক্স ওষুধ উদ্ধার হয়েছে। ত্বককে উজ্জ্বল ও মসৃণ রাখতে ওষুধ খেতেন তিনি। সঙ্গে চলত অ্যান্টি এজিংয়ের ওষুধ। এই অতিরিক্ত স্টেরয়েড জাতীয় ওষুধই কী কাল হল? প্রশ্ন করছেন অনেকেই।

Advertisement

মুম্বই পুলিস আগেই জানিয়েছে, শেফালির মৃত্যুর কারণটাই শুধু জানতে চাইছে তাঁরা। কোনও সন্দেহজনক বিষয় নেই। পুলিস আরও জেনেছে, মৃত্যুর দিন উপবাস করেছিলেন শেফালি। সেইদিন শুধুই অ্যান্টি এজিং ওষুধ খেয়েছিলেন তিনি। আর এইসবের কারণেই শেফালির রক্তচাপের সমস্যা হয়। ওষুধের থেকেই শারীরিক সমস্যা হয়েছে ‘কাঁটা লাগা’ গার্লের। আর সেটিই মৃত্যুর দিকে ঠেলে দেয় শেফালিকে। সেই বিষয়ে নিশ্চিত তদন্তকারী অফিসাররা। তবুও মডেল-অভিনেত্রীর মৃত্যুর মূল কারণটি জানতে চাইছে মুম্বই পুলিস। সেই কারণেই তারা ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন। তারপরেই শেফালির মৃত্যুর বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছে মুম্বই পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ