সংবাদদাতা, বারুইপুর: মাতলা নদীর পাড় থেকে ম্যানগ্রোভ কেটে নিয়ে যাওয়ার অভিযোগে কুলতলি থানার পুলিস ভ্যান চালককে গ্রেপ্তার করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে ভ্যান। পুলিস জানিয়েছে, কুলতলির গরানকাঠিতে রাতের অন্ধকারে নদীর চর থেকে ম্যানগ্রোভ কেটে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তকে ধরা হয়। ধৃতের নাম শাহ আলম মোল্লা। কার নির্দেশে ম্যানগ্রোভ নিয়ে যাওয়া হচ্ছিল তা পুলিস তদন্ত করে দেখছে।



