Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

সুস্থ আছেন এরিকসেন

ডেনমার্কের ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, তবে এখন সুস্থ। হাসপাতাল থেকে ছাড় পাচ্ছেন। বিস্তারিত পড়ুন।

সুস্থ আছেন এরিকসেন
  • ৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওদেনসে: রবিবার রাতে ফিরেছিল পাঁচ বছর আগের সেই দুঃস্বপ্নের স্মৃতি। ফুটবল মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসেন। ইউরো কাপের আসরে সেবার পরিস্থিতি জটিল হলেও, এবার অবশ্য কয়েক মিনিটের মধ্যেই জ্ঞান ফেরে তাঁর। পায়ে হেঁটেই ওঠেন অ্যাম্বুল্যান্সে। সোমবার হাসপাতাল থেকে ছবিও পোস্ট করেন তিনি। জানা গিয়েছে, আপাতত বিপন্মুক্ত তিনি। তবে ভবিষ্যতে হয়তো আর বল পায়ে না-ও দেখা যেতে পারে এরিকসেনকে। এদিন ডেনমার্ক দলের ডাক্তার মর্টেন বোয়েসেন বলেন, ‘ওর সঙ্গে কথা হয়েছে। দ্রুত ওকে হাসপাতাল থেকে ছাড়া হবে। আপাতত পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তারপরই ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করবে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ