Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিশ্ব পরিবেশ দিবসে ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার পুর চেয়ারম্যানের

বিশ্ব পরিবেশ দিবসে ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার পুর চেয়ারম্যানের
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পুরাতন মালদহ শহরের বিভিন্ন রাস্তা সাফাইয়ে নামলেন পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। এদিন তিনি ৭, ৯, ১৯ নম্বর ওয়ার্ডের মৌলপুর হাসপাতাল রোড, বাচামারি, স্কুলপাড়া এলাকায় পুরসভার সাফাইকর্মীদের সঙ্গে তাল মিলিয়ে অভিযানে নামেন। খোদ পুরসভার চেয়ারম্যানকে এমন কাজ করতে দেখে অন্য সাফাই কর্মীরা উৎসাহিত হন। পরবর্তীতে চেয়ারম্যান পুরসভাগামী রাস্তায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের নির্মল বন্ধুদের বর্জ্য সংগ্রহ করার কাজের তদারকি করেছেন।

Advertisement

এদিন সকালে চেয়ারম্যান বাচামারিতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আবক্ষ মূর্তিতে মালা দেন। এরপর পুরসভার সিংহবাহিনী পার্কে চেয়ারম্যান বৃক্ষরোপণ করেন। সেখানে পুরসভার একাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলা ছিলেন। সেখানে দেখা যায় পুরসভার এগজিকিউটিভ অফিসার শুভ্র দাস, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিভূতিভূষণ ঘোষ সহ অন্যদের। চেয়ারম্যান বলেন, একটি গাছ, অনেক প্রাণ। গাছ বাঁচলে সমাজ বাঁচবে। আমাদের পুরসভার বিভিন্ন ওয়ার্ডে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে শুধু রোপণ নয়, গাছের রক্ষণাবেক্ষণে জোর দেওয়া হবে।মৌলপুর সহ বিভিন্ন রাস্তায় আবর্জনা পরিষ্কার করে চেয়ারম্যান বলেন, পুরসভায় ২০টি ওয়ার্ড রয়েছে। আমরা প্রতিদিন একাধিক ওয়ার্ডে গিয়ে আবর্জনা সাফাই করছি। শহরকে পরিচ্ছন্ন রাখতেই এমন উদ্যোগ।  বৃক্ষরোপণ। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ