Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

একটানা বৃষ্টিতে জলমগ্ন উলুবেড়িয়ার একাধিক ওয়ার্ড, চাষে ক্ষতির আশঙ্কা

নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে রাতভর বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়ল উলুবেড়িয়া পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড। এমনকী, ১৬ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডের বেশ কিছু জায়গায় জল জমেছে।

একটানা বৃষ্টিতে জলমগ্ন উলুবেড়িয়ার একাধিক ওয়ার্ড, চাষে ক্ষতির আশঙ্কা
  • ৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে রাতভর বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়ল উলুবেড়িয়া পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড। এমনকী, ১৬ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডের বেশ কিছু জায়গায় জল জমেছে। যদিও দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতি হওয়ায় কিছুটা হলেও পরিস্থিতির উন্নতি হয়েছে। অন্যদিকে, ভারী বৃষ্টিপাতের কারণে ধানজমিতে জল জমায় ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। মাত্রাতিরিক্ত বৃষ্টিতে ফুল চাষেরও ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। ফুল গাছের গোড়ায় জল জমায় গাছ নষ্ট হতে পারে বলে আশঙ্কা করছেন ফুলচাষিরা।

Advertisement

সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দফায় দফায় বৃষ্টির কারণে উলুবেড়িয়া পুরসভার ১৪, ১৫, ২৮, ৩১ নম্বর ওয়ার্ড ছাড়াও কয়েকটি ওয়ার্ডের নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। কোথাও অল্প, কোথাও আবার হাঁটু সমান জল জমে যাওয়ায় সমস্যায় পড়ে সাধারণ মানুষ। অধিকাংশ ক্ষেত্রেই নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থা চোখে পড়েছে এদিন। সকালে চেঙ্গাইলে ১৫ নম্বর ওয়ার্ডের রায়পাড়ায় গিয়ে দেখা গেল, হাঁটু জল পেরিয়ে মানুষকে যাতায়াত করতে হচ্ছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, নিকাশি নালাগুলি বুজে যাওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে। তবে এবার নয়, গত ১০ বছর ধরে এই সমস্যায় ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। স্থানীয় বাসিন্দা সনৎ শী বলেন, দীর্ঘদিন নিকাশি নালা সংস্কার হয়নি। তার জেরেই এই পরিস্থিতি। তাঁর অভিযোগ, অল্প বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু সমান জল দাঁড়িয়ে যায়, ঘরে জল ঢোকে। বছরে অন্তত তিনমাস এভাবে আমাদের জল যন্ত্রণায় ভুগতে হয়। পুরসভায় বিষয়টি জানানো হলেও কোনও কাজ হয়নি। উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস বলেন, কয়েকটি জায়গায় নিকাশি নালা বুজে যাওয়ায় এই সমস্যা। নালাগুলি পরিষ্কার করাতে বলা হয়েছেসংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলারদের।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ