নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল যুগলের। বৃহস্পতিবার রাতে ঘটনাটি শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ডহারবারের দেউলা স্টেশনে। মৃতদের নাম সাবির মোল্লা ও মরিয়ম খাতুন। দু’জনেই উস্তি থানার নাজরা এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, মরিয়মের একটি মেয়ে রয়েছে। স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর সাবিরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্থানীয়দের দাবি, সম্পর্কে টানাপোড়েন চলছিল অনেকদিন ধরেই। সাবিরকে বিয়ের চাপ দেওয়া হচ্ছিল বলে তদন্তে জানতে পেরেছে পুলিস। কিন্তু রাজি হচ্ছিলেন না তিনি। এই নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। তার জেরেই ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে দু’জনে আত্মহত্যা করে থাকতে পারেন বলে মনে করছেন স্থানীয়রা।



