Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মৃত্যু বালকের  

মৃত্যু বালকের
 
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা,রায়গঞ্জ: হাতুড়ের কাছে চিকিৎসা করাতে গিয়ে প্রাণ গেল বালকের। ঘটনায় চাঞ্চল্য কালিয়াগঞ্জের কুনোর এলাকায়। মৃতের কাকা কমল রাজবংশী জানান, পায়ে ব্যথার কারণে তিনদিন ধরে জ্বরে ভুগছিল তাঁর ভাইপো। স্থানীয় এক হাতুড়ের কাছে চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার রাতে বালকের শারীরিক অবস্থার অবনতি হলে কুনোর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রায়গঞ্জ মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাতুড়ের কাছে নিয়ে যাওয়াই কাল হল বলে জানান মৃতের কাকা। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ