Bartaman Logo
২৭ মে, ২০২৬

মোটরবাইকে বিএমডব্লুর ধাক্কা, চেন্নাইয়ে গতির শিকার সাংবাদিক

মোটরবাইকে বিএমডব্লুর ধাক্কা, চেন্নাইয়ে গতির শিকার সাংবাদিক
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
চেন্নাই: ফের বিএমডব্লুর ধাক্কায় মৃত্যু! এবার ঘটনাস্থল তামিলনাড়ুর রাজধানী চেন্নাই। বেলাগাম গতির শিকার হলেন এক সাংবাদিক। প্রদীপ কুমার (৩৯) নামে ওই ব্যক্তি একটি বেসরকারি তেলুগু চ্যানেলে ভিডিও জার্নালিস্ট হিসেবে কাজ করতেন। মঙ্গলবার গভীর রাতে মাদুরাভোয়াল-তাম্বারাম বাইপাসে এই ঘটনা ঘটে। প্রদীপ একটি মোটরবাইকে চেপে যাচ্ছিলেন। সেই সময় পিছন থেকে ঘাতক বিএমডব্লুটি তীব্র গতিতে এসে তাঁকে ধাক্কা মারে। গাড়িটির গতি এতটাই বেশি ছিল যে, প্রদীপ প্রায় একশো মিটার দূরে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনার পরেই গাড়ি ফেলে চম্পট দেন বিএমডব্লুর চালক। পুলিস জানিয়েছে, ওই গাড়িটি একটি বেসরকারি সংস্থার নামে নথিভুক্ত। চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ