Bartaman Logo
২৭ মে, ২০২৬

মাত্র ২০ টাকায় বিয়ে! ভারতের এই গ্রামে আজও রয়েছে অদ্ভুত নিয়ম

মাত্র ২০ টাকায় বিয়ে! ভারতের এই গ্রামে আজও রয়েছে অদ্ভুত নিয়ম
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
রায়পুর, ১৬ ডিসেম্বর: আজকাল বিয়ে মানেই খরচের ধাক্কা। কনেপক্ষ তো বটেই, বিপুল খরচ হয় বরপক্ষের পরিবারেও। সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবারে বিয়ের খরচ হয় কমপক্ষে ১০-১৫ লক্ষ টাকা। অনকে সময় দেখা যায়, কনের বাবা তাঁর প্রভিডেন্ট ভেঙে মেয়ের বিয়ে দিচ্ছেন অথবা নিজের সারা জীবনের সঞ্চয় উজার করে দিচ্ছেন। বিপুল সংখ্যক পাত্র ও কনেপক্ষ আজকাল লোন নিয়েও বিয়ে করতে পিছপা হচ্ছে না। কিন্তু এই দেশেই, আরও ভালো করে বললে পূর্ব ভারতেই এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের বিয়ের খরচ মাত্র ২০ টাকা!
Advertisement
এখানে বলা হচ্ছে ছত্তিশগড়ের গড়িয়া উপজাতিদের বিষয়ে। এই উপজাতির লোকেদের মধ্যে আজও ২০ টাকায় বিয়ের রেওয়াজ রয়েছে। আর এই ২০ টাকা আবার বরপক্ষের তরফে কনেপক্ষকে দিতে হয়। এদের পুরনো রীতি অনুযায়ী, কোনও বরপক্ষ যদি মেয়েকে পছন্দ করে, তবে পাত্রের পরিবারের তরফে ২০ টাকা মেয়ের বাড়িতে দিয়ে মেয়েকে বধূ হিসেবে নিয়ে যেতে পারেন।
এই উপজাতিদের এক বয়স্ক ব্যক্তির দাবি, এটি তাঁদের দীর্ঘদিনের প্রথা। একসময় ৬ টাকাতেও এই বিয়ে হয়েছে। তবে আজ অনেকে ২০ টাকার বেশিও খরচ করছেন। তবে তা কোনও মতেই ৫০০-এর বেশি নয়।
এই উপজাতিদের রেওয়াজ অনুসারে মেয়েকে বরপক্ষ নিয়ে যাওয়ার আগে কনেপক্ষের বাড়িতে ২০ টাকা দেয়। পরে কোনও কারণে বিয়ে ভেঙে গিয়ে যদি মেয়েটি বাপের বাড়িতে চলে আসে তখন আবার পাত্রপক্ষকে ২০ টাকা ফিরিয়ে দেওয়া হয়। টাকার নিয়ম ছাড়াও, এই উপজাতিদের মধ্যে আরও একটি নিয়ম রয়েছে। পাত্র-পাত্রীর পরিবার বিয়েতে সম্মতি হলে ছেলে ও মেয়েকে একটি ঘরে তিন দিন আটকে রাখা হয়। তারপর বিয়ের অনুষ্ঠান করা হয়। ওই গোষ্ঠীর লোকেদের বিশ্বাস, এরফলে পাত্র-পাত্রীর মধ্যে সম্পর্ক দৃঢ় হয়।
সম্পর্কিত সংবাদ