Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মাথা ফেটে জখম পরীক্ষার্থী  

মাদ্রাসা বোর্ডের এক মাধ্যমিক পরীক্ষার্থী মাথা ফেটে জখম। বুধবার এই ঘটনাটি ঘটেছে করণদিঘির কান্তিরপা নুরুল কামার সিনিয়ার মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে। জানা গিয়েছে, দোমহনার রহটপুর হাই মাদ্রাসার ছাত্র সরিফ শেখ।

মাথা ফেটে জখম পরীক্ষার্থী
 
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ইসলামপুর: মাদ্রাসা বোর্ডের এক মাধ্যমিক পরীক্ষার্থী মাথা ফেটে জখম। বুধবার এই ঘটনাটি ঘটেছে করণদিঘির কান্তিরপা নুরুল কামার সিনিয়ার মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে। জানা গিয়েছে, দোমহনার রহটপুর হাই মাদ্রাসার ছাত্র সরিফ শেখ। তার পরীক্ষার সেন্টার পড়েছে কান্তিরপা নুরুল কামার সিনিয়ার মাদ্রাসায়। বুধবার ইতিহাস পরীক্ষা ছিল। কান্তিরপা মাদ্রাসার সহকারী শিক্ষক মহম্মদ মনিরুল ইসলাম বলেন, রুমে ঢোকার সময় লাফালাফি করতে গিয়ে মাথায় লেগেছে ওই পরীক্ষার্থীর। জখম ছাত্রকে রায়গঞ্জ মেডিক্যালে ভর্তি করা হয়েছে। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, মেডিক্যালে তার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ