Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মৃত চা শ্রমিকের পরিবারের পাশে

মৃত চা শ্রমিকের পরিবারের পাশে
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ময়নাগুড়ি: মৃত চা বাগানের চুক্তিভিত্তিক শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ পাইয়ে দিতে বাগান কর্তৃপক্ষ এবং ঠিকাদারের সঙ্গে দেখা করলেন আইএনটিটিইউসি’র জেলা নেতৃত্ব। মঙ্গলবার আইএনটিটিইউসির টাউন ও গ্রামীণ ব্লক সভাপতি পরিতোষ রায় এবং সুনীল রাউত থেকে শুরু করে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিমলেন্দু চৌধুরী, বানারহাট ব্লকের শ্রমিক নেতা মহম্মদ তবারক হোসেন মানবিকভাবে বিষয়টি দেখার আর্জি জানিয়েছেন। বিমলেন্দু চৌধুরী বলেন, তিনদিন আগে রামশাইয়ের একটি চা বাগানে  চিমনির কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় এক চুক্তিভিত্তিক শ্রমিকের। বাড়িতে তাঁর বৃদ্ধ মা রয়েছে। আমরা চাইছি মানবিকভাবে বিষয়টি দেখা হোক। সে কারণেই ওই চা বাগান কর্তৃপক্ষ ও ঠিকাদারের সঙ্গে আলোচনা হল।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ