Bartaman Logo
২৭ মে, ২০২৬

মৃত বলে ঘোষণা করেছিলেন চিকিৎসকেরা, রাজস্থানে শেষকৃত্যের আগেই উঠে বসলেন যুবক!

মৃত বলে ঘোষণা করেছিলেন চিকিৎসকেরা, রাজস্থানে শেষকৃত্যের আগেই উঠে বসলেন যুবক!
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
জয়পুর, ২২ নভেম্বর: চার চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেছিলেন। কিন্তু শেষকৃত্য সম্পন্ন হওয়ার কিছুক্ষণ আগেই উঠে বসলেন তিনি। এরপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শ্মশান চত্বরে। রাজস্থানের ঝুনঝুন জেলার ঘটনা। এই ঘটনার পর ওই চার চিকিৎসককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
Advertisement
জানা গিয়েছে, মূক ও বধির যুবকটির নাম রোহিতাশ (২৫)। তিনি একটি অনাথ আশ্রমে বসবাস করেন। হৃদরোগ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু গতকাল, বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এরপর তাঁর শেষকৃত্য সম্পন্ন করার জন্য প্রস্তুতি নেওয়া হয়। স্থানীয় সূত্রে খবর, শ্মশানের মধ্যে থাকাকালীন রোহিতাশ হঠাৎই নড়াচড়া শুরু করেন। আতঙ্কতি হয়ে পড়েন আশপাশে থাকা লোকজনেরা। এরপরই সবাইকে অবাক করে রোহিতাশ স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে শুরু করেন। হুলস্থূল পড়ে যায় শ্মশান চত্বরে। স্থানীয়দের তৎপরতায় তাঁকে উদ্ধার করে ওই হাসপাতালেই ফের ভর্তি করা হয়। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। ডিস্ট্রিকট কালেক্টারের নির্দেশে গোটা বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ