Bartaman Logo
২৭ মে, ২০২৬

মৃত বেড়ে ১৭

মৃত বেড়ে ১৭
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
উত্তরপ্রদেশের ঝাঁসিতে সরকারি হাসপাতালে অগ্ণিকাণ্ডের ঘটনায় মৃত্যু হল আরও দুই সদ্যোজাতর। সবমিলিয়ে গত ১৫ নভেম্বরের ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৭। ওইদিন রাতে মহারানি লক্ষ্ণীবাঈ মেডিক্যাল কলেজে সদোজাতদের ওয়ার্ডে আগুন লাগে। এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ১০ শিশুর। ওয়ার্ড থেকে ৩৯ নবজাতককে উদ্ধার করা হয়েছিল। তারপর আরও কয়েকজন শিশুর মৃত্যু হয়েছে।  শনিবার রাতেও দুই সদ্যোজাতর মৃত্যুর খবর সামনে এসেছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে ওই দুই শিশুর। তাদের মধ্যে একজনের হার্টে ফুটো ছিল।
Advertisement
সম্পর্কিত সংবাদ