Bartaman Logo
২৭ মে, ২০২৬

মৎস্যজীবীদের নৌকার সঙ্গে ধাক্কা সাবমেরিনের, গোয়ায় নিখোঁজ ২  

মৎস্যজীবীদের নৌকার সঙ্গে ধাক্কা সাবমেরিনের, গোয়ায় নিখোঁজ ২
 
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
পানাজি: গোয়া উপকূল এলাকায় ভারতীয় নৌসেনার সাবমেরিনের সঙ্গে সংঘর্ষে ডুবে গেল মৎস্যজীবীদের একটি নৌকা। জানা গিয়েছে, নৌকায় মোট ১৩ জন ছিলেন। এদের মধ্যে ১১ জনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত পর্যন্ত দু’জনের কোনও সন্ধান মেলেনি। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। এক বিবৃতিতে একথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। গোয়া উপকূল থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে সমুদ্রের মাঝে সাবমেরিনের সঙ্গে ধাক্কা লাগে মারথোমা নামে মৎস্যজীবীদের ওই নৌকাটির। এর জেরে নৌকাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ও সমুদ্রে ডুবে যায়। গভীর জলে তলিয়ে যান নৌকায় থাকা ১৩ জন। এরপর তড়িঘড়ি ছ'টি জাহাজ ও বিমান নিয়ে উদ্ধারকাজ শুরু করে নৌসেনা। ১১ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি দু’জনের খোঁজ মেলেনি। তাঁদের সন্ধানে তল্লাশি জারি রয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ