Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মোষ সহ ধৃত ১

মোষ সহ ধৃত ১
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নকশালবাড়ি: সোমবার রাতে খড়িবাড়ির স্বর্ণমতি সেতু সংলগ্ন ৩২৭ নম্বর জাতীয় সড়কে পুলিসের অভিযানে মোষ সহ গ্রেপ্তার করা হল এক যুবককে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ খান। সে বিহারের বাসিন্দা। ওই এলাকায় অভিযান চালিয়ে একটি লরি আটক করে খড়িবাড়ি থানার পুলিস। তল্লাশি চালালে মোট ২৭টি মোষ উদ্ধার হয়। কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চালককে গ্রেপ্তার করা হয়। মোষগুলি বিহার থেকে অসমে পাচার করা হচ্ছিল। 
Advertisement
এদিকে, মঙ্গলবার সকালে নেপাল থেকে ভারতে প্রবেশের সময় নকশালবাড়ির মিয়াঁবস্তি এলাকায় এসএসবির ৪১তম ব্যাটালিয়নের অভিযানে ৫টি গোরু ও ৪টি ছাগল উদ্ধার হল। তবে পাচারকারীরা পালিয়ে যায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ