Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মশালদহে দু’পক্ষের সংঘর্ষ, মৃত ১

জমি থেকে ফসল সরানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর‌-২ ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের কমলাবাড়ি এলাকায়।

মশালদহে দু’পক্ষের সংঘর্ষ, মৃত ১
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: জমি থেকে ফসল সরানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর‌-২ ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের কমলাবাড়ি এলাকায়। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম শামসুল হক (৫৫)।  তাঁর বাড়ি কমলাবাড়িতে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিস। হরিশ্চন্দ্রপুর থানার পুলিস তদন্তে নামলেও ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে শামসুল নিজের জমিতে জল দেওয়ার জন্য গিয়েছিলেন। সেখানে দেখতে পান তাঁর জমিতে প্রতিবেশী সেতাবুল হক সর্ষে মাড়াইয়ের পর খড় শুকোতে দিয়েছেন। তাঁকে খড় সরিয়ে নিতে বলেন শামসুল। তখনই সেতাবুল ও তাঁর দুই ছেলে সইদুর রহমান ও আজারুল হক সহ পরিবারের লোকেরা গালিগালাজ করে। এরপর দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে যায়। অভিযোগ, সেতাবুল ও তাঁর পরিবারের লোকেরা পরিকল্পিতভাবে শামসুলকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করলে শামসুল জমিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে পরিবারের লোকেরা ছুটে এসে তাঁকে মশালদহ বাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক। মৃতের স্ত্রী জ্বলেনুর বিবি বলেন, শুক্রবার থেকে স্বামীকে মারার পরিকল্পনা করেছিলেন অভিযুক্তরা। এদিন মাঠে খড় সরাতে বললে একা পেয়ে স্বামীকে তারা বাঁশ দিয়ে পিটিয়ে ও‌ শ্বাসরোধ করে খুন করেছে। 
হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, ছ’জনের নামে অভিযোগ হয়েছে। পুলিস তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ