Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মেসে অস্বাভাবিক মৃত্যু পড়ুয়ার, চাঞ্চল্য

মেসে অস্বাভাবিক মৃত্যু পড়ুয়ার, চাঞ্চল্য
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুরের একটি মেসে অস্বাভাবিক মৃত্যু পড়ুয়ার। বৃহস্পতিবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় কেপিসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। জানা গিয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজির তৃতীয় বর্ষের ওই পড়ুয়ার সদ্য পরীক্ষা শেষ হয়েছে। তমলুকের বাড়িতে তাঁর ফেরারও কথা ছিল। তার আগেই এই ঘটনা। এদিকে, পড়ুয়ার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে উত্তেজনা ছড়ায়। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে যাদবপুর থানার পুলিস। শুরু হয়েছে তদন্ত।
Advertisement
সম্পর্কিত সংবাদ