Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

মার্সেলোর অবসর

মার্সেলোর অবসর
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সাউ পাওলো: কোচের সঙ্গে ঝামেলায় জড়িয়ে গত নভেম্বরে ফ্লুমিনেন্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন। এবার ফুটবলকেও বিদায় জানিয়ে দিলেন ৩৬ বছর বয়সি মার্সেলো। দীর্ঘ দু’দশকের কেরিয়ারে ইতি টেনে ব্রাজিলিয়ান তারকার সোশ্যাল মিডিয়ায় পোস্ট, ‘খেলোয়াড় হিসেবে আমার গল্পটা এখানেই শেষ হল। তবে ফুটবলকে এখনও অনেক কিছু দেওয়ার ছিল।’ মাত্র ১৩ বছর বয়সে ব্রাজিলের ফ্লুমিনেন্স ক্লাবে যোগ দিয়েছিলেন মার্সেলো। সেখানে নজর কাড়ার পর এই লেফট উইং ব্যাক পাড়ি দেন রিয়াল মাদ্রিদে। সান্তিয়াগো বার্নাব্যুতেই জীবনের সেরা সময়টা কাটিয়েছেন তিনি। রিয়ালের হয়ে ৩৮৬ ম্যাচে ২৬টি গোল রয়েছে তাঁর ঝুলিতে। ব্রাজিলের জার্সিতেও ৫৮ ম্যাচে ৬টি গোল করেছেন মার্সেলো।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ