Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে এসএফআইয়ের মিছিল, ধস্তাধস্তি

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে এসএফআইয়ের মিছিল, ধস্তাধস্তি
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: সোমবার দুপুরে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নতির দাবিতে এসএফআই মিছিল করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করার জন্য এসএফআই কর্মীরা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকতে যায়। সে সময় বহরমপুর থানার পুলিসের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। এসএফআইয়ের দাবি, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ভবন এবং সমস্ত পরিকাঠামো দ্রুত গড়ে তুলতে হবে ক্যাম্পাসে। তাদের আরও দাবি, হোস্টেলের সামনে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।   
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ