Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মুরারিপুকুরে গোষ্ঠী কোন্দল

মুরারিপুকুরে গোষ্ঠী কোন্দল
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলার জেরে বোমা পড়ল উল্টোডাঙা অঞ্চলের বাগমারি এলাকায়। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মুরারিপুকুরের অগ্নিশিখা ক্লাবের সামনে। যদিও হতাহতের খবর নেই। স্থানীয়দের দাবি, এই দুই গোষ্ঠীর মধ্যে এই কোন্দল নতুন নয়। দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছে। দুই গোষ্ঠীই শাসক দল তৃণমূলেরই বলে অভিযোগ। এদিন রাতে আচমকা বাইকে এসে একদল দুষ্কৃতী ক্লাবের সামনে দুটি বোমা মেরে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। দুই গোষ্ঠীর কয়েকজনকে পুলিস আটক করেছে বলে স্থানীয় সূত্রে খবর। স্বাভাবিকভাবেই বোমা পড়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ