Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মুরারইয়ে ট্রেনের টিকিটের বেআইনি কারবারে ধৃত ১

মুরারইয়ে ট্রেনের টিকিটের বেআইনি কারবারে ধৃত ১
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: অনলাইন সেন্টারের আড়ালে বেআইনিভাবে ব্যক্তিগত আইডি থেকে রেলের ই-টিকিটের রমরমা কারবার চলছিল। খবর পেয়ে বুধবার রাতে মুরারইয়ের রাজগ্রামের ওই সেন্টারের মালিক শচীন ভকতকে গ্রেপ্তার করল নলহাটি আরপিএফ। সেখানে কম্পিউটার, প্রিন্টার সহ নানা সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। বেশ কিছু টিকিট উদ্ধার হয়েছে। আরপিএফ জানিয়েছে, ধৃতের বাড়ি রাজগ্রামের পশ্চিমবাজারে। অভিযোগ, সে আইআরসিটিসি’র অ্যাপকে বাইপাস করে ‘প্রবাল’ নামে পৃথক একটি অ্যাপ বানিয়ে ব্যক্তিগত আইডি থেকে রেলের টিকিট বিক্রি করছিল। এজন্য যাত্রীদের থেকে অতিরিক্ত টাকা নেওয়া হতো। পার্সোনাল ইউজার আইডির সঙ্গে আধার লিঙ্ক করা থাকলে একসঙ্গে ১২টি টিকিট কাটা যায়। তবে সেই ১২জনের সঙ্গে রক্তের সম্পর্ক থাকতে হবে। কিন্তু ধৃত ব্যক্তি নিজের আইডি থেকে বেআইনিভাবে রেলের টিকিট বিক্রির ব্যবসা করছিল। সেন্ট্রাল রেলওয়ের পুনের সাইবার সেল থেকে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
Advertisement
নলহাটি আরপিএফের ইন্সপেক্টর সকলদেব কুমার বলেন, বেআইনি কারবারের জেরে সাধারণ রেলযাত্রীরা ন্যায্য দামের টিকিট থেকে বঞ্চিত হচ্ছেন। এই কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ