Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মুরারইয়ে অনলাইন ডেলিভারি সংস্থার অফিসে চুরি

মুরারইয়ে অনলাইন ডেলিভারি সংস্থার অফিসে চুরি
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: বুধবার রাতে মুরারইয়ে গুসকিরা গ্রামে অনলাইন ডেলিভারি সংস্থার অফিসে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে অফিস খুলতে এসে বিষয়টি কর্মীদের নজরে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস আসে। ইতিমধ্যেই অফিসের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিস চুরির কিনারায় নেমেছে। জনবহুল এলাকায় এই চুরির ঘটনা ঘটায় স্থানীয়রা পুলিসের ভূমিকার সমালোচনা করেছেন।
Advertisement
সংস্থার ইনচার্জ অখিলেশ শর্মা বলেন, বুধবার রাত ৯টা ১৫ নাগাদ অফিস বন্ধ করি। এদিন সকালে অফিস খুলতেই দেখি সমস্ত ডেলিভারি সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পরে দেখতে পাই অফিসের ভেন্টিলেটর ভাঙা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জানতে পারি, রাত সাড়ে ১১টা নাগাদ চোরেরা ওই ভেন্টিলেটর দিয়ে ভেতরে ঢোকে। তাঁর দাবি, কয়েকটি মোবাইল সহ বেশকিছু দামি সামগ্রী চুরি গেছে। সেগুলি এইদিন ডেলিভারি করার কথা ছিল।  এলাকার এক বাসিন্দা বলেন, জনবহুল এলাকাতেই এভাবে চুরি হয়ে গেল। তাহলে প্রত্যন্ত এলাকার নিরাপত্তা যে কোন জায়গায় দাঁড়িয়ে তা আর বলার অপেক্ষা রাখে না।
Advertisement
সম্পর্কিত সংবাদ