Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মুরগির বাচ্চা বিলি উলুবেড়িয়ায়

মুরগির বাচ্চা বিলি উলুবেড়িয়ায়
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা. উলুবেড়িয়া: জুন মাস থেকে উলুবেড়িয়া ১ নং ব্লকে শুরু হয়েছে হাঁস মুরগির বাচ্চা বিতরণ। বুধবার ব্লকের হাটগাছা ১ ও ২ নং গ্রাম পঞ্চায়েতের ৪৪০ জন উপভোক্তাকে ৪ হাজার ৪০০টি মুরগির ছানা বিতরণ করা হয়। প্রশাসন সূত্রে খবর, এদিন হাটগাছা ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় ২৬৫ এবং হাটগাছা ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৭৫ জন উপভোক্তার হাতে মুরগির বাচ্চা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক, উলুবেড়িয়া ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্রশেখর প্রামাণিক, উলুবেড়িয়া ১ নং ব্লকের বিএলডিও অমিত চালকি সহ অন্যান্যরা। উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক জানান, মূলত স্বনির্ভর গোষ্ঠীকে গুলিকে স্বয়ংসম্পূর্ণ করে তোলার পাশাপাশি প্রাণী সম্পদ বৃদ্ধি করা আমাদের লক্ষ্য। আর এই কাজে প্রশাসন সর্বদা ওদের পাশে আছে। কর্মসূচি ঘিরে গ্রামীণ প্রাণীপালক, বিশেষ করে মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা যায়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ