Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মায়ের মৃত্যু, প্যারোলে মুক্ত অর্পিতা

মায়ের মৃত্যু, প্যারোলে মুক্ত অর্পিতা
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি অর্পিতা মুখোপাধ্যায় তাঁর মায়ের মৃত্যুর কারণে দু’দিনের ‘প্যারোল’ পেলেন। তার ভিত্তিতে এদিন তাঁকে কড়া প্রহরায় আলিপুর মহিলা জেল থেকে সন্ধ্যায় তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়। এদিন বিচারভবনের বিশেষ আদালতে ওই প্যারোলের আর্জি জানানো হয়। আদালত সূত্রের খবর, বিচারক এই বিষয়ে কারাদপ্তরের কাছে তাঁকে আবেদন জানাতে বলেন। এরপরই সেখান থেকে সবুজসঙ্কেত মেলে এবং সন্ধ্যায় তাঁকে জেল থেকে তাঁর বেলঘরিয়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, সেখানেই ইদানীং অর্পিতার মা থাকতেন। আদালত সূত্রে জানা গিয়েছে, মায়ের পারলৌকিক কাজ মিটে যাওয়ার পর ফের তাঁকে জেলে ফিরিয়ে আনা হবে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২৩ জুলাই ইডির হাতে গ্রেপ্তার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যা঩য়ের বান্ধবী অর্পিতা। -নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ