Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬

সাংবাদিককে প্রকাশ্যে খুনের হুমকি সাংসদের

‘অস্বস্তিকর’ প্রশ্ন করায় সাংবাদিককে খুনের হুমকি দিলেন সিন্ধেপন্থী সাংসদ দীনা পাতিল। আগেও পাঁচজনকে খুন করেছেন বলে ক্যামেরার সামনে দাবিও করেন তিনি।

সাংবাদিককে প্রকাশ্যে খুনের হুমকি সাংসদের
  • ২৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ‘অস্বস্তিকর’ প্রশ্ন করায় সাংবাদিককে খুনের হুমকি দিলেন সিন্ধেপন্থী সাংসদ দীনা পাতিল। আগেও পাঁচজনকে খুন করেছেন বলে ক্যামেরার সামনে দাবিও করেন তিনি। মুম্বই উত্তর-পূর্ব কেন্দ্রের সাংসদ দীনার এই মন্তব্য ঘিরে মহরাষ্ট্রে তীব্র শোরগোল পড়ে গিয়েছে। সম্প্রতি উদ্ধব থ্যাকারের শিবির ছেড়ে দীনা সহ পাঁচজন সাংসদ সিন্ধে শিবিরে যোগ দিয়েছেন। কিন্তু তাঁর মেয়ে তথা কাউন্সিলার রাজুল পাতিল দল না বদলে উদ্ধব শিবিরেই থেকে যান। বৃহস্পতিবার এনিয়ে প্রশ্ন করতেই রেগে যান দীনা। তিনি ওই সাংবাদিককে হুমকি দিয়ে বলেন, ‘আমার রাগ মাথায় চড়াবেন না। ক্যামেরা বন্ধ না হলে আমি ভুলে যাব যে, আমি একজন সাংসদ। এরপর যদি এধরনের প্রশ্ন করেন, তবে আর জীবিত ফিরবেন না। আগেও পাঁচটি খুন করেছি।’ তাঁর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন উদ্ধবপন্থী সাংসদ সঞ্জয় রাউত। অবিলম্বে দীনাকে গ্রেপ্তারের দাবি করেছেন রাউত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ