সংবাদদাতা, কাকদ্বীপ: ঢোলাহাট থানার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের জামালপুর এলাকায় বাড়ির ভিতর থেকে উদ্ধার হল মা ও ছেলের রক্তাক্ত দেহ। মৃতরা হলেন মনোয়ারা বিবি (৪০) ও তাঁর ছেলে আনোয়ার হালদার (৭)। এদিকে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ, রবিবার সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা বাড়ির ভিতরে রক্তাক্ত অবস্থায় দুজনকে পড়ে থাকতে দেখেন। এরপরই তাঁরা পুলিশকে খবর দেন। ঢোলাহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে।



