Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

কানাডার বিরুদ্ধে ফেভারিট মরক্কো

প্রথমবার বিশ্বকাপের নক-আউটে পৌঁছে ইতিমধ্যে ইতিহাস গড়েছে কানাডা।

কানাডার বিরুদ্ধে ফেভারিট মরক্কো
  • ৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হিউস্টন: প্রথমবার বিশ্বকাপের নক-আউটে পৌঁছে ইতিমধ্যে ইতিহাস গড়েছে কানাডা। স্বপ্নের দৌড়কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য সামনে রেখে শনিবার মরক্কোর মুখোমুখি হচ্ছেন আলফন্সো ডেভিস, জোনাথন ডেভিডরা। শেষ ষোলোর লড়াই নিঃসন্দেহে তাঁদের কাছে অ্যাসিড টেস্ট। ধারে ও ভারে অনেক এগিয়ে মরক্কানরা। চলতি আসরে এখনও অপরাজিত আফ্রিকার দেশটি। প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে যে আত্মবিশ্বাস তারা কুড়িয়ে নিয়েছিল, তার সফল প্রয়োগ ঘটিয়েছে রাউন্ড অব ৩২-তে নেদারল্যান্ডসকে হারিয়ে। এবার লক্ষ্য আরও বড়ো। ২০২২ কাতার বিশ্বকাপে সেমি-ফাইনালে ওঠা যে ফ্লুক ছিল না, প্রথম চার ম্যাচেই তা প্রমাণ করেছেন হাকিমি, ব্রাহিম, সাইবারিরা।

Advertisement

মরক্কোর শক্তি দলীয় সংহতি ও ভারসাম্য। ডান প্রান্তে আচরাফ হাকিমির দৌড় প্রতিপক্ষের বুকে কাঁপুনি ধরাতে পারে। ইসমাইল ধারাবাহিকভাবে গোল করছেন। মাঝমাঠে কার্যকরী ভূমিকা রাখছেন বিলাল খান্নুস। তিনকাঠির নীচে ইয়াসিন বোনু হয়ে উঠেছেন নির্ভরতার প্রতীক।

Advertisement
সম্পর্কিত সংবাদ