Bartaman Logo
৯ জুন, ২০২৬

জম্মু-কাশ্মীরে শিক্ষিত বেকার সাড়ে তিন লক্ষের বেশি, জানাল সরকার

জম্মু ও কাশ্মীরে শিক্ষিত বেকারের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৩ লক্ষ। সম্প্রতি বিধানসভায় ওমর আবদুল্লা সরকারের তরফে এই তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত এই কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জগুলিতে নথিভূক্ত শিক্ষিত কর্মপ্রার্থীর সংখ্যা ৩ লক্ষ ৬১ হাজার ১৪৬।

জম্মু-কাশ্মীরে শিক্ষিত বেকার সাড়ে তিন লক্ষের বেশি, জানাল সরকার
  • ২ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ফিরদৌস হাসান, শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে শিক্ষিত বেকারের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৩ লক্ষ। সম্প্রতি বিধানসভায় ওমর আবদুল্লা সরকারের তরফে এই তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত এই কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জগুলিতে নথিভূক্ত শিক্ষিত কর্মপ্রার্থীর সংখ্যা ৩ লক্ষ ৬১ হাজার ১৪৬। এর মধ্যে ২ লক্ষ ৮ হাজার ৬৫৯ কাশ্মীরের এবং ১ লক্ষ ৫২ হাজার ৪৮৭ জম্মুর । কাশ্মীরের অনন্তনাগে সংখ্যাটি সবচেয়ে বেশি। সেখানে নথিভুক্ত শিক্ষিত বেকারের সংখ্যা ৩২ হাজার ২৯৮ জন। এরপর পুলওয়ামায় ২৮ হাজার ৬৭১ জন। রাজধানী শ্রীনগরে ২৩ হাজার ৮২৬ জন।  জম্মুর ক্ষেত্রে সবচেয়ে বেশি রাজৌরিতে। সেখানে শিক্ষিত বেকারের সংখ্যা ১৫ হাজার ৬৪৩ জন। এরপর তালিকায় রয়েছে রামবন, রিয়াসি, উদমপুর। সরকার জানিয়েছে, আগামী পাঁচ বছরে প্রায় ৫ লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে স্বনিযুক্তির উপর।  পাশাপাশি নতুন স্টার্টআপকেও গুরুত্ব দিচ্ছে সরকার। শুরু হচ্ছে ‘মিশন যুবা’  নামে একটি প্রকল্প। কাউন্সেলিং, দক্ষতার উন্নয়ন, কর্মসংস্থানের স্থান নির্বাচন সহ একাধিক বিষয়ে সাহায্য করা হবে এই প্রজেক্টে। সরকার স্বীকার করেছে, বর্তমান পরিস্থিতিতে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে সরাসরি নিয়োগ সীমিত। এই সমস্যার সমাধানের জন্যই ‘মিশন যুবা’ প্রকল্প।

Advertisement
সম্পর্কিত সংবাদ