Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬

বাদল অধিবেশনের সমাপ্তি হয়নি, সন্দিহান কংগ্রেস

গত ১৩ আগস্ট লোকসভা ও রাজ্যসভার অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেওয়া হয়। তারপর কেটে গিয়েছে ২৭ দিন। কিন্তু, এখনও আনুষ্ঠানিকভাবে অধিবেশনে ইতি টানা হয়নি।

বাদল অধিবেশনের সমাপ্তি হয়নি, সন্দিহান কংগ্রেস
  • ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: গত ১৩ আগস্ট লোকসভা ও রাজ্যসভার অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেওয়া হয়। তারপর কেটে গিয়েছে ২৭ দিন। কিন্তু, এখনও আনুষ্ঠানিকভাবে অধিবেশনে ইতি টানা হয়নি। কিন্তু, কেন? তাহলে কি মোদি সরকারের অন্য কোনো পরিকল্পনা রয়েছে? এবার এই প্রশ্ন তুলল কংগ্রেস। পাশাপাশি, সংসদীয় ইতিহাসে নজিরবিহীন এই ঘটনায় রীতিমতো সন্দিহান হাত শিবির। তাদের মতে, এবারে অধিবেশনে সোজাপথে এলাকা পূনর্বিন্যাসের মতো সংবিধান সংশোধনী বিল পাশ করাতে পারেনি কেন্দ্র। তাই বাদল অধিবেশন শেষ না করে তলে তলে অন্য ষড়যন্ত্র করছে মোদি সরকার। এপ্রসঙ্গে কংগ্রেসের প্রবীণ নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হওয়ার তিন-চারদিনের মধ্যে অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করে দেওয়া হয়। ২০১৫ সালে এক্ষেত্রে ২৮ দিন পর এই ঘোষণা হয়েছিল। এবার ইতিমধ্যেই ২৭ দিন কেটে গিয়েছে। সেক্ষেত্রে এবছর বাদল অধিবেশন নতুন রেকর্ড করতে চলেছে। সেই প্রসঙ্গ টেনে রমেশের সংযোজন, নিশ্চয়ই সন্দেহজনক কিছু চলছে। ছলে-বলে-কৌশলে যেভাবেই হোক সরকার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চাইছে। কিন্তু, সেই লক্ষ্যে তারা সফল হতে পারছে না। তাই দেরি করা হচ্ছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ