Bartaman Logo
৯ জুন, ২০২৬

২৬ মে বর্ষা ঢুকতে পারে কেরলে

গত বছরের মতো এবারও স্বাভাবিক সময়ের কয়েকদিন আগে বর্ষা প্রবেশ করতে পারে কেরলে। ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এ বছর ২৬ মে কেরলে প্রবেশ করতে পারে।

২৬ মে বর্ষা ঢুকতে পারে কেরলে
  • ১৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তিরুবনন্তপুরম: গত বছরের মতো এবারও স্বাভাবিক সময়ের কয়েকদিন আগে বর্ষা প্রবেশ করতে পারে কেরলে। ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এ বছর ২৬ মে কেরলে প্রবেশ করতে পারে। সাধারণত কেরলে বর্ষা ঢোকে ১ জুন। এবার প্রায় ছ’দিন আগেই বর্ষার আগমন ঘটতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই পূর্বাভাসে চার দিনের এদিক-ওদিক হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ২২ মে থেকে ৩০ মে’র মধ্যে যেকোনো সময় বর্ষা কেরলে পৌঁছতে পারে। গত ১৬ বছরে এত তাড়াতাড়ি দেশে বর্ষার আগমন হয়নি। জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান সাগর ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশে মৌসুমী বায়ু আরও এগিয়ে যাওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ