বেঙ্গালুরু: কর্ণাটকের বাগালকোট জেলায় পরকীয়া সন্দেহে স্ত্রীকে মারধর করে ওড়না দিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর অভিযোগ। আর শ্বশুর, শাশুড়িকে সরাসরি ভিডিয়ো কলে খুনের দৃশ্য দেখতে বাধ্য করল অভিযুক্ত প্রবীণ জিগালুর। শুধু তাই নয়, স্ত্রীকে খুনের ভিডিয়ো মোবাইলে রেকর্ড করে বন্ধু, আত্মীদের পাঠিয়ে দেয়। নিহত তরুণীর নাম ভাগ্যশ্রী (২৩)। রবিবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ভাগ্যশ্রীকে লাঠি দিয়ে মারধর করে করে প্রবীণ। এরপর গলায় ওড়না পেঁচিয়ে গাছে ঝুলিয়ে দেয়। প্রবীণকে গ্রেপ্তার করা হয়েছে।



