Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আগামী সপ্তাহে অনুশীলন শুরু মোহন বাগানের

২৫ জুন শুরু ঘরোয়া লিগ। কবে অনুশীলনে নামবে কলকাতার দুই প্রধান? বড় দলের মধ্যে সবার আগে প্রস্তুতিতে নামছে মোহন বাগান।

আগামী সপ্তাহে অনুশীলন শুরু মোহন বাগানের
  • ৩১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৫ জুন শুরু ঘরোয়া লিগ। কবে অনুশীলনে নামবে কলকাতার দুই প্রধান? বড় দলের মধ্যে সবার আগে প্রস্তুতিতে নামছে মোহন বাগান। জুনের গোড়ায় অর্থাৎ আগামী সপ্তাহের শুরুতেই প্র্যাকটিস শুরুর সম্ভাবনা। সোমবার নিজেদের মধ্যে বৈঠকে বসবে সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট। ঘরোয়া লিগে বেশ শক্তিশালী দল গড়ছে গঙ্গাপাড়ের ক্লাব। ইতিমধ্যেই সায়ন ব্যানার্জি ও তন্ময় ঘোষকে সই করিয়েছে তারা। এছাড়া কিয়ান নাসিরি, সুহেল ভাট, দীপ্যেন্দু বিশ্বাসদেরও লিগে খেলানোর পরিকল্পনা রয়েছে। এর আগে লিগের ম্যাচ নিজেদের মাঠে ফ্লাডলাইটে খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন ক্লাব সভাপতি দেবাশিস দত্ত।

Advertisement

এদিকে, দলগঠন থমকে ইস্ট বেঙ্গলে। ইমামি গোষ্ঠীর সঙ্গে চূড়ান্ত মিটিং এখনও বাকি। তাই ধীরে চলো নীতিতে পা ফেলতে বাধ্য হচ্ছে ম্যানেজমেন্ট। বিনো জর্জের সঙ্গে চুক্তি হয়নি এখনো। জেসিন টিকে বড় দর হেঁকেছেন। কেরালাইট স্ট্রাইকারের দিকে পড়শি ক্লাবেরও নজর রয়েছে। সায়ন, শ্যামলরা দল ছাড়ায় মাঝমাঠে নতুন ফুটবলার দরকার। দেবায়ন হাজরা, রবি দাসের মতো কয়েকজনকে সই করানো হয়েছে। লিগের জন্য আমন সিকে ও নাসিবকে ফেরানোর চেষ্টায় থিঙ্কট্যাঙ্ক। শোনা যাচ্ছে, জুনের দ্বিতীয় সপ্তাহে প্রস্তুতিতে নামবে ইস্ট বেঙ্গল।

Advertisement
সম্পর্কিত সংবাদ