Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

টিম ইন্ডিয়ায় ব্রাত্য সামি খেলবেন দলীপ ট্রফিতে

গতবছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার দেশের হয়ে খেলতে দেখা গিয়েছিল মহম্মদ সামিকে। তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে।

টিম ইন্ডিয়ায় ব্রাত্য সামি খেলবেন দলীপ ট্রফিতে
  • ৩০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গতবছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার দেশের হয়ে খেলতে দেখা গিয়েছিল মহম্মদ সামিকে। তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে ভালো পারফর্ম করলেও জাতীয় দলে ফেরা হয়নি তারকা পেসারের। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে সামি ব্রাত্য থাকার পর অনেকেরই মনে হয়েছে ভারতীয় দলের দরজা তাঁর জন্য চিরকালের জন্যই হয়তো বন্ধ। 

Advertisement

সূত্রের খবর, অজিত আগরকরের নেতৃত্বে জাতীয় নির্বাচকমণ্ডলী নাকি ১৫ জন পেসারকে নিয়ে একটি পুল তৈরি করেছে। যেখানে সিনিয়রদের পাশাপাশি জুনয়িরদের রাখা হয়েছে। এই পুল থেকেই আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দল নির্বাচিত হবে। সেই তালিকায় সামির নাম নেই। নির্বাচকদের স্পষ্ট বার্তা, তাঁরা আর পিছন ফিরে তাকাতে চান না। তাই বুমরাহ, সিরাজ, প্রসিদ্ধদের সঙ্গে অর্শদীপ, আকাশদীপ. মুকেশ, হর্ষিতদেরই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তবে সামি হাল ছাড়ার পাত্র নন। তিনি দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে খেলবেন। ওই আসরে সেরা পারফরম্যান্স মেলে ধরে ফের বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার দাবি জোরালো করতে চাইবেন। বুধবার সিএবি’তে পূর্বাঞ্চলের দল নির্বাচনে তাই সামিকে দলে নেওয়ার ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছান নির্বাচকরা। সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলিও জেরালো সওয়াল করেন সামির হয়ে।
পূর্বাঞ্চল দলে সামি সহ বাংলার ছয় ক্রিকেটার সুযোগ পেয়েছেন। তাঁরা হলেন, অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ ঘরামি, শাহবাজ আহমেদ, সুরজ সিন্ধু জয়সওয়াল ও মুকেশ কুমার। সুযোগ পাননি অভিষেক পোড়েল ও আকাশদীপ। তবে আশ্চর্যজনকভাবে পূর্বাঞ্চল দলে লিডারশিপ গ্রুপে নেই বাংলার কোনও ক্রিকেটার। অধিনায়ক নির্বাচিত হয়েছেন ঈশান কিষান। ভারতীয় দলে খেলার সুবাদে তিনি এই পদের জোরালো দাবিদার ছিলেন। তার চেয়েও বড়ো চমক ১৫ বছরের বৈভব সূর্যবংশীর সহ-অধিনায়ক নির্বাচিত হওয়া।

Advertisement
সম্পর্কিত সংবাদ