Bartaman Logo
৯ জুন, ২০২৬

মোদির নজরে এবার ভোটমুখী তামিলনাড়ু-কেরল

কয়েক মাসের মধ্যেই একাধিক রাজ্যে বিধানসভা ভোট। এর মধ্যে রয়েছে দক্ষিণের দুই রাজ্য তামিলনাড়ু ও কেরলও। হাতে কিছুটা সময় থাকলেও ভোট প্রচারের সলতে পাকানো শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদির নজরে এবার ভোটমুখী তামিলনাড়ু-কেরল
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: কয়েক মাসের মধ্যেই একাধিক রাজ্যে বিধানসভা ভোট। এর মধ্যে রয়েছে দক্ষিণের দুই রাজ্য তামিলনাড়ু ও কেরলও। হাতে কিছুটা সময় থাকলেও ভোট প্রচারের সলতে পাকানো শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাতে’ তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার প্রসঙ্গ উঠে এল মোদির গলায়। প্রশাসক হিসেবে তামিল রাজনীতির ‘আম্মা’র উচ্ছ্বসিত প্রশংসা করলেন তিনি। জয়ললিতার এআইএডিএমকের হাত ধরেই এবার তামিলভূমে ভোটের ময়দানে নামছে বিজেপি। সেইসূত্রে মোদির জয়ললিতার প্রশংসা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এব্যাপারে তিনি বলেছেন, রাজ্যে নারী উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন জয়ললিতা। আমাদের দেশে যাঁরা সমাজের উন্নয়নে কাজ করেন, মানুষের কল্যাণকেই সবচেয়ে গুরুত্ব দেন, তাঁরা সকলের হৃদয়ে থেকে যান। তথ্যাভিজ্ঞ মহলের মতে, তামিলনাড়ুতে জয়ললিতার গ্রহণযোগ্যতাকে নিয়ে কোনও সন্দেহ নেই। দু’দিন বাদে তাঁর জন্মদিন। তাই ভোটমুখী দক্ষিণী এই রাজ্যে মানুষের মন জয়ে সেই ‘আম্মা’কেই স্মরণ করলেন প্রধানমন্ত্রী। অন্যদিকে ভোটমুখী কেরলও মোদির অনুষ্ঠানে জায়গা করে নিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ