Bartaman Logo
১০ জুলাই, ২০২৬

আগামী মাসে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

অনেক চেষ্টা করেও ইরানকে দিয়ে হরমুজ প্রণালী খোলাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন গিয়েও তাঁকে ফিরতে হয়েছে শূন্য হাতে।

আগামী মাসে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা
  • ২১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অনেক চেষ্টা করেও ইরানকে দিয়ে হরমুজ প্রণালী খোলাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন গিয়েও তাঁকে ফিরতে হয়েছে শূন্য হাতে। ভূ-রাজনীতির এই সংকটময় মুহূর্তে ১৫ থেকে ১৭ জুন দক্ষিণ-পূর্ব ফ্রান্সের সৈকত শহর এভিয়ান-লেস-বেইন্সে বসছে জি ৭ গোষ্ঠীর শীর্ষ সম্মেলন। উপস্থিত থাকবেন গোষ্ঠীভুক্ত দেশগুলির রাষ্ট্রনেতারা। আমন্ত্রিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সূত্রের খবর, সম্মেলনের ফাঁকে আলাদা করে মুখোমুখি আলোচনায় বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনিতে ফ্রান্সের সঙ্গে নানা বিষয়ে মতপার্থক্য তৈরি হয়েছে আমেরিকার। এরপরেও বৈঠকে যোগ দিতে ট্রাম্প প্যারিস উড়ে যাবেন। হোয়াইট হাউসের একটি সূত্র উল্লেখ করে একথা জানিয়েছে সংবাদসংস্থা এএফপি। বৈঠকে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (কৃত্রিম বুদ্ধিমত্ত বা এআই), বাণিজ্য, গুরুত্বপূর্ণ খনিজ, অভিবাসন এবং আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে আলোচনা হতে পারে। সেইসঙ্গে জ্বালানি সরবরাহ নিয়েও আলোচনা হতে পারে বলে খবর।  

Advertisement

ভারতের উপর চড়া শুল্ক আরোপের আবহে গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক হয় মোদির। হোয়াইট হাউসে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে সেটাই মোদি-ট্রাম্পের প্রথম মুখোমুখি সাক্ষাৎ। সেই বৈঠকে মোদিকে ‘বন্ধু’ জানিয়ে ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ ৫০ হাজার কোটি ডলার করার কথা ঘোষণা করেন ট্রাম্প। 

Advertisement
সম্পর্কিত সংবাদ